
শাহজাহান সিরাজ: গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাংগা মাঝিপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে একই গাছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই যুবকের নাম মৃনাল (২৬) ও সুমন (২৭) । জানা গেছে- বাদিয়ালাখালী ইউনিয়নের পাঠান ডাংগা মাঝিপাড়া গ্রামের রামচন্দ্র দাসের ছেলে মৃনাল চন্দ্র দাস ও চুনিয়াকান্দি গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস দুদিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।
দুদিন নিখোজ থাকার পর একই গাছে একই রশিতে দুজনের ঝুলন্ত লাশ দেখে বৃহস্পতিবার সকালে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের পাশে তিন ব্যক্তির ছবি, ছুড়ি ও তাদের ব্যবহৃত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। নিহতের স্বজনদের অভিযোগ দুদিন আগে নিখোঁজ হওয়া তাদের ছেলেকে কে বা কারা হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। গাইবান্ধা সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান- এটি হত্যা না আত্নহত্যা তা পোস্ট মর্টেম শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান