
বাবুল আহমেদ: করোনা মহামারীর পাশাপাশি দেশে এডিস মশা সহ মশার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলছে।তাই কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ ১১ আগষ্ট বুধবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক সারোয়ার হোসেন বাবু মশা নিধন কর্মসূচী উদ্বোধন করেন ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) এর মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এমপির পরামর্শক্রমে কুমিল্লা উঃ জেলা কর্তৃক আয়োজিত তিতাস উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে মশা নিধন কর্মসূচী পালন করা । তিতাস উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী বেসরকারী অফিসের উদ্যান ও সড়কে মশক নিধন স্প্রে করা হয়। কুমিল্লা উত্তর জেলাআওয়ামীল যুবলীগের যুগ্ম
আহ্বায়ক সারোয়ার হোসেন বাবুর নেতৃত্বে এ অভিযান শুরু হয় । এ সময় আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ,উপজেলা যুবলীগের সদস্য কামাল পারভেজ,হালিম সৈকত সোহেল মূন্সী,জিয়ার কান্দি ইউনিয়ন সভাপতি মো.সোহেল রানা,সাধারন সম্পাদক শাহিন ভূইয়া, কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক তাইজুল ইসলাম তারা, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ,যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহিম মুন্সী, যুবলীগ নেতা আবু মুছা জুয়েল, নূরনবী, বলরামপুর ইউনিয়ন যুবলীগ নেতা,সৈয়দ অলি,সজিব আহমেদ রুপম প্রমূখ ।