
বাসাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। বুধবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা মৎস কর্মকর্তা সৌরভ কুমার দে কাঞ্চনপুর ইউনিয়নের কাঠালতলী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার টাকার চায়না জাল এবং কারেন্ট জাল আটক করে তা পুড়িয়ে ধ্বংস করেন।
টাঙ্গাইলের বাসাইলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে এর নিম্নাঞ্চলে বর্ষার পানি ঢুকে পড়েছে। আর নতুন পানিতে দেশীয় মাছের প্রজনন মৌসুম চলছে। নতুন পানি থেকে অতি সহজেই সব ধরনের মাছ ধরতে পেশাদার জেলে থেকে মৌসুমি মৎস্য শিকারীরা নিষিদ্ধ কারেন্ট জালের পাশাপাশি চায়না জাল ব্যবহার করছে। ফলে মাছের ডিম থেকে শুরু করে সব ধরনের মাছ সহজেই চায়না জালে ধরা পড়ছে। আর এতে করে হুমকীতে পড়েছে দেশী সব ধরনের মাছ। নিষিদ্ধ এ সকল চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে মাঠে নেমেছে বাসাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাসাইল থানার প্রতিনিধি, মৎস দপ্তরের কর্মচারী সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। বাসাইল উপজেলার মৎস কর্মকর্তা সৌরভ কুমার দে বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান