প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২১, ৫:৪৬ পি.এম
হাবিপ্রবি’র প্রশাসনিক কার্যকর চলবে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত

আজিজুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল অফিস/শাখা সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রশাসনিক কার্যকর চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান আদেশক্রমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মন্ত্রীপরিষদ বিভাগের ০৮/০৮/২০২১ খ্রী. তারিখের ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.২৭৬ স্মারক অনুযায়ী ১১ আগস্ট ২০২১ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল সরকারি / আধাসরকারি/ স্বায়ত্তশাসিত / বেসরকারি, ব্যাংক ও আর্থিক
প্রতিষ্ঠান সমূহ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক অফিস খোলা থাকবে। এই ধারাবাহিকতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল অফিস/শাখা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। এদিকে গত ৪ আগস্ট থেকে স্থগিত সেমিস্টার ফাইনাল পরীক্ষা সমূহ অনলাইনে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ৯ টি অনুষদ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.