
মাঠের চারপাশের কৃষি জমিতে আমন ধান রোপর শুরু হয়েছে। সেই মোতাবেক আমাদের জমিতে চাষের জন্য জমি প্রস্তুত করতে গেলে একই গ্রামের মৃত আবু সাঈদ খানের ছেলে সালাউদ্দিন খান বাচ্ছু গংরা জমিতে ধান রোপণে বাঁধা দিচ্ছে এবং বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছে।
অভিযোগ করে আরো বলেন, আমার প্রায় ১৩ বিঘা জমিতে ধান রোপণ করতে পারছি না। আমার ৮০ শতাংশ জমিতে আখ লাগানো রয়েছে। সেখানে আখ বিক্রি করতে দিচ্ছে না। একই গ্রামের কৃষক আবু তালেব, সোরহাব, আমজাদ, দারোগা, শাহ-জামান, মালেক, আক্তার হোসেন, আব্দুল করিম, আবুল কালাম, মোকলেছুর, মুক্তার হোসেন, বুলবুল হোসেন, মাহমুদুলসহ প্রায় ২০/২৫ জন কৃষক অভিযোগ করে বলেন, আমাদের জমিতে আমরা ধান
সালাউদ্দিন খান বাচ্ছু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সিরাজগঞ্জ শহরে থাকি। জমিতে ধান লাগাতে বাঁদা দেওয়ার বিষয়ে আমি জানিনা। এই বিষয়গুলো চেয়ারম্যান দ্বায়িত্ব নিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, বিষয়টি আমি অবগত রয়েছি। ওই এলাকাটি পুলিশের নজরদারীতে রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাগবাটি ইউনিয়নের পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মুঞ্জুরুল হক জানান, চেয়ারম্যানের নির্দেশে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ইউনিয়ন পরিষদে ডাকা হয়েছে। চেয়ারম্যান সুস্থ্য হলেও সমস্যার সমাধান করা হবে।