হোম » প্রধান সংবাদ » চুয়াডাঙ্গায় গাঁজাসহ এক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

চুয়াডাঙ্গায় গাঁজাসহ এক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ আয়েন আলী (৩৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১০ই আগস্ট) বিকালে ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাগলা গোপিনাথপুর গ্রামের মৃত নবীছদ্দিনের ছেলে। গতকাল বুধবার সকালে
এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটের সময় র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য  হারদী বাজারস্থ এস এস টেইলার্স এর সামনে অভিযান
পরিচালনা করে। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ আয়েন আলী নামের এক আসামি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ২ কেজি গাঁজা উদ্ধারপূর্বক তা জব্দ তরা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!