
নাটোর প্রতিনিধি: বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাবাকে রাজাকার বলায় সাবেক জেলা কমিটির তিনজন নেতার বরিুদ্ধে মানহানী ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার নাটোর স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি এ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলার বাদী হয়ে এই মামলা দায়ের করেন। বিলুপ্ত স্বেচ্ছাসেবক লীগের সাবেক জেলা কমিটির যুগ্ম আহ্ধসঢ়;বায়ক আহমেদ সেলিম, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক
সভাপতি মলয় রায় এবং শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভকে বিবাদী করে বুধবার দুপুর বারোটার দিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলায় বলা হয় , গত ২২ জুলাই শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় মেহেদি হাসান শুভ্#৩৯;র ব্যক্তিগত অফিসে বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলারের পিতা সোনা মিয়াকে রাজাকার বলে সম্বোধন করা হয়
এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এরই সূত্র ধরে আজকে মানহানি এবং তথ্য প্রযুক্তি আইনে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম গুলজার হোসেনের আদালতে এই মামলা দায়ের করা হয়।শুনানী শেষে বিচারক আগামি ২সেপ্টেম্বরের মধ্যে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প কমান্ডারকে তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন। এ বিষয়ে বিলুপ্ত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আহমেদ সেলিম বলেন, প্রয়োজনীয় তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা