প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২১, ১১:২৮ এ.এম
কুবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রাম’র কার্যনির্বাহী কমিটি গঠন

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিশ্বের সবচেয়ে বড় বিজনেস আইডিয়া প্রতিযোগিতা হাল্ট প্রাইজ এর তৃতীয় অন ক্যাম্পাস প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতা পরিচালনার জন্য কুবিতে ৯ই আগস্ট (সোমবার) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন আসমা আক্তার মুক্তা । এছাড়াও নির্বাচিত হয়েছেন ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে -এনায়েত
উল্লাহ তুষার ,হেড অফ ডিজাইন এন্ড ইনফো গ্রাফিক-সানজিদা আলি সানভি, হেড অফ ডকুমেন্টেশন এন্ড ক্রিয়েটিভ রাইটিং- শিহাব উদ্দিন হিমেল, হেড অফ জাজেজ এন্ড পার্টিসিপ্যান্টস ম্যানেজমেন্ট - এ.এস.এম ইউসুফ, হেড অফ মিডিয়া,ব্রান্ডিং এন্ড প্রমোশন -আমিনুল হক, হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট-সুমাইয়া কবির এবং হেড অফ ফিন্যান্স এন্ড কর্পোরেট-মেহেনিগার আলম ।
বাকি কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোহাম্মদ সাইয়েদুল ইসলাম চৌধুরী , চৈতি দেবনাথ দীপা, মোহাম্মদ রাকিবুল ইসলাম, মোঃ নুরুল হুদা, জয়িতা ঘোষ, জান্নাতুল ফেরদৌস (জয়া), রাবেয়া বসরী, মোঃনাজমুল হাসান, জান্নাতুল মাওয়া মীম, নাঈম ঊদ্দিন খন্দকার, ইয়ামিন আখন্দ, আব্দুল্লাহ আল রায়হান, রুবেল মিয়া, মারিয়াম আন্নি, আবরার মোস্তফা , মুজাহিদুল ইসলাম, লাবিবা ইসলাম, মোঃ তালহা জুবায়ের এবং মোহাম্মদ কাওছার আলম।
এবারের হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর অন ক্যাম্পাস প্রোগ্রামের এর এডভাইজর হিসেবে আছেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের মোঃজহির রায়হান। কার্যনির্বাহী কমিটি সম্পর্কে ক্যাম্পাস ডিরেক্টর আসমা আক্তার মুক্তা বলেন, কয়েকটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কমিটির সদস্য নির্বাচন সম্পন্ন করা হয়েছে।আশা করি,নেতৃত্ব দানে সক্ষম এবং উৎসাহী তরুণ- তরুণীদের এই কমিটি হাল্ট প্রাইজ প্রোগ্রাম সাফল্যের সাথে পরিচালিত করবে।
উল্লেখ্য, প্রতি বছর আমেরিকার সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটন এমন একটি সামাজিক সমস্যা চিহ্নিত করেন যা বিশ্বের বিলিয়ন বিলিয়ন অসহায় মানুষের উপর প্রভাব ফেলে।এরপর তিন থেকে চার সদস্যের একটি প্রতিযোগী দল সমস্যাগুলি সমাধানের জন্য ভিন্ন ভিন্ন সামাজিক উদ্যোগের উদ্ভাবনী ধারণা তৈরী করে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.