প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২১, ২:৫৪ পি.এম
সরকারি বিধিমালা উপেক্ষিত বগুড়া শেরপুরে অব্যবস্থাপনায় চলছে সেবা নার্সিং হোম

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: নানা অনিয়ম ও অব্যবস্থাপনা, বেসরকারী ক্লিনিক পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার, এনেস্থেসিয়াসিস্ট, নার্স ও চিকিৎসার সরঞ্জামাদীর অভাব রয়েছে বগুড়ার শেরপুরের প্রায় সবগুলো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেই। নিজস্ব ডাক্তার ও ডিপ্লোমা নার্স(সেবিকা) নেই অনেক ক্লিনিকেই। নেই কোন দক্ষ প্যাথলজিস্ট, রেডিওলজিস্ট। শুধুমাত্র ডিপ্লোমা টেকনিশিয়ানদের এসিস্েটন্ট দিয়েই
চলছে প্রায় সবগুলো ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টারের পরীক্ষা-নিরিক্ষা বিভাগ। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের সরকারি বিধিমালা পুরোপুরি না মেনেই বগুড়ার শেরপুরে যত্রতত্র গড়ে উঠেছে এসব স্বাস্থ্যসেবামুলক প্রতিষ্ঠানগুলো। বেশ কয়েকটি ক্লিনিকের নিবন্ধনের মেয়াদ উর্ত্তীণ হলেও, এখনও তারা নবায়ন করেননি। এরমধ্যে বগুড়ার শেরপুরের সেবা নার্সিং হোমের নাম অন্যতম। সম্প্রতি সেবা নার্সিং হোম নামে এক বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে অব্যবস্থাপনায় একজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত চানমিয়া ম-ল (৬০) উপজেলার খানপুর
ইউনিয়নের ভা-ার কাফুড়া ভদ্রপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনাই শুধু নয়। এর আগেও ওই নার্সিং হোমে রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নার্সিং হোমের মালিক নিজে একজন চক্ষু বিশেষজ্ঞ হলেও প্রতিনিয়ত করে যাচ্ছেন ছোট বড় অপারেশন। যেখানে প্রয়োজন দক্ষ এনেস্থেসিয়াসিস্ট, ডিপ্লোমা নার্স, সার্জন, ওয়ার্ড বয় সেখানে একজন অদক্ষ নার্সকে নিয়েই যুগ যুগ ধরে অপারেশন করে যাচ্ছেন এই চক্ষু চিকিৎসক। উর্ধতন কর্তপক্ষরা সুদৃষ্টি না দেয়ায় নির্ভয়ে এ ধরনের কাজ করে যাচ্ছেন তিনি। আর এ কারণেই ওই নার্সিং হোমে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে বলে মনে করছেন
সচেতন মহল। বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের পর সেবা নার্সিং হোমের নিবন্ধনের মেয়াদ উর্ত্তীণ হলেও, এখনও তারা নবায়ন করেননি। এছাড়াও বেসরকারী ক্লিনিক পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার, এনেস্থেসিয়াসিস্ট, নার্স ও চিকিৎসার সরঞ্জামাদীর অভাব রয়েছে ওই নার্সিং হোমে। এ ব্যাপারে সেবা নার্সিং হোমের মালিক ডাঃ এস এম শাহ আলীর সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করা
হলেও তার সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়নি। এ বিষয়ে জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। তার বাইরে কেউ যদি কোন ক্লিনিক-হাসপাতাল পরিচলনা করেন তা অবশ্যই অবৈধ। খুব দ্রুত অবৈধ ক্লিনিকের তালিকা করে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.