হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে কালীমন্দিরে মূর্তি ভাঙচুর

বগুড়ার শেরপুরে কালীমন্দিরে মূর্তি ভাঙচুর

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের কালীমূর্তি ভাঙচুর করে মন্দিরের বাহিরে ফেলে রেখে দেয়ার  অভিযোগ উঠেছে। ১০-ই আগস্ট (ঙ্গলবার) সকাল ১০ টার দিকে মন্দিরের পাশ থেকে ভেঙে ফেলে রাখা মূর্তিটি স্থানীয়রা উদ্ধার করেন। এর আগে গত সোমবার মধ্যরাতে  মন্দিরে ভাঙচুর করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

উপজেলার গাড়িদহ ইউনিয়নের দক্ষিণ চন্ডীযান গ্রামে করতোয়া নদীর পাশে ওই কালীমন্দিরটি অবস্থিত। স্থানীয় বাসিন্দা গোসাই ও অনিলের সঙ্গে কথা হয়। তারা বলেন, অনেক আগে থেকে তারা ওই মন্দিরে কালী পূজা করে আসছেন। সোমবার মধ্যরাতে কয়েকজন কালীমন্দিরে প্রবেশ করে কালীমূর্তি ভাঙচুর করেন। পরে ভেঙে ফেলা মূর্তি মন্দিরের পাশেই রিপন কুমারের বাড়ির সামনে রেখে দেয়া হয়। রিপন মঙ্গলবার সকালে ঘর থেকে বের হতেই ফেলে রাখা মূর্তিগুলো দেখে চিৎকার করে আশপাশের মানুষের ডেকে নেন।

জানতে চাইলে  উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম বলেন, মূর্তি ভেঙে ফেলার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন রাতের কোনা এক সময় মন্দিরে প্রবেশ করে দৃর্বত্তরা মূর্তি ভেঙেছে। আমরা চেষ্টাগজ করছি, জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের। শেরপুর থানার (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, রাতের আঁধারে অজ্ঞাত কেউ মুর্তি ভেঙেছে। আমরা সকালে এই খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!