প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২১, ১১:৫৭ এ.এম
চা বিক্রি করে চলেই রায়গন্জের বৃদ্ধ শ্রী শুশীল কুমারের সংসার

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,রায়গন্জ,সিরাজগন্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাংগাশি গ্রামের শ্রী সুশীল কুমার(ভুইটা)দীর্ঘ ৫০ বছর ধরে উপজেলার হাটপাংগাশি বাজারে শুধু চা বিক্রি করেই চালাচ্ছেন তার সংসার।এখন চলাচল করতে পারলেও বয়সের কারনে চায়ের কেতলি ধরতে পারে না বিধায় তার কাজে সহযোগিতা করছে তার ছোট ছেলে শ্রী সন্জীব কুমার।বৃদ্ধ শ্রী শুশীল কুমার(ভুইটা) ৬৫ এর সাথে
কথা বলে জানা যায়,অভাব অনাটনের মাধ্যমে চলে তার সংসার। বর্তমানে লকডাউনের কারনে পরিবারের ভার বহন করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। বেশ কয়েক বছর পূর্বে একটি বয়স্ক কার্ড পেলে তা দিয়েই কোনো মতে চলছে তার সংসার।চা বিক্রি নেই বললেই চলে।বাজারে বাপ-দাদার রেখে যাওয়া পুরাতন ঘরটিতেই বসতে দেওয়া হয় কাস্টমারদের।কিন্তু আর্থিক সংকটের কারনে দোকানে নেই কোনো ভাল মানের টিউবওয়েলের ব্যাবস্হা,নেই নিজের
ব্যবহারের জন্য প্রসাব-পায়খানার ব্যাবস্হা।বৃস্টি হলেই ঘরে জমে হাটু পানি। ভোরবেলা থেকে রাত ১০ টা পর্যন্ত ১৫০ থেকে ২০০ টাকার চা বিক্রি করেন। এ দিয়েই অনেক কষ্টে চলে তার সংসার। এ অবস্থায় সমাজের ধনাট্য ব্যক্তিবর্গের নিকট একটি পাকা টিউবওয়েল সহ আর্থিক সহযোগীতা আশা প্রকাশ করেন বৃদ্ধ শ্রী শুশীল কুমার(ভুইটা)
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.