
মো. মমিন হোসেন : ❝অবহেলিত ও অসহায় মানুষের কথা বলে❞ এই স্লোগানে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা এর সম্পাদক মোঃ আইনুল হক টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
আজ সোমবার (০৯ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট (বিরতি) হোটেলে এসভা অনুষ্ঠিত হয়। সভায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার কালিহাতী উপজেলা প্রতিনিধি মো. মমিন হোসেন এর সার্বিক তত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন শিক্ষা বাতায়ন অনলাইন পত্রিকার সম্পাদক মো. নাছির উদ্দীন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রধান প্রতিবেদক আবুল মোতালেব মাহমুদ,
সপ্তাহিক ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক সৈয়দ মহসিন হাবিব সবুজ, শিক্ষা বাতায়নের টাঙ্গাইল জেলা প্রতিনিধি রমেন্দ্র নাথ সাহা, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি শেখ মাজহারুল ইসলাম সোহান, শিক্ষা বাতায়নের টাঙ্গাইল বিশেষ প্রতিনিধি শরিফুজ্জামান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার টাঙ্গাইল বিশেষ প্রতিনিধি মো. জাকির হোসেন এবং জবস্ টিভির কালিহাতী উপজেলা প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন প্রমূখ।
শিক্ষা বাতায়নের সম্পাদক মো. নাছির উদ্দীন সকলের উদ্দেশ্যে বলেন, আমরা সাংবাদিক ভাই ভাই যে যেই পত্রিকায় কাজ করি না কেন আমরা সকলে মিলে সৌহার্দ্যপূর্ণ ভাবে কাজ করবো ইনশাআল্লাহ ।
দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সম্পাদক মো. আইনুল হক বলেন, সংবাদ সংগ্রহ এবং উপস্থাপনে সাংবাদিকরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে এবং করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বাড়ির বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করা এবং উপস্থিত সাংবাদিকদের সু-পরামর্শ সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সর্বশেষে তিনি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন এবং পরিশেষে সভা সমাপ্ত হয় ।

আরও পড়ুন
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ