প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২১, ৩:১৫ পি.এম
উত্তর সাতকানিয়া সাংগঠনিক আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধিঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর সাতকানিয়া সাংগঠনিক আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৮ ই আগস্ট) বিকালে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে কমিটির নেতৃবৃন্দ ও আলেম উলামাদের উপস্থিতিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়। ও সময় সংগঠনের সভাপতি আলহাজ্ব এরফানুর রহমান সুমন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সালেহ শান সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.