
চট্টগ্রাম প্রতিনিধিঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর সাতকানিয়া সাংগঠনিক আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৮ ই আগস্ট) বিকালে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে কমিটির নেতৃবৃন্দ ও আলেম উলামাদের উপস্থিতিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়। ও সময় সংগঠনের সভাপতি আলহাজ্ব এরফানুর রহমান সুমন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সালেহ শান সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার