হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলায় বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (৮ আগস্ট) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (৯ আগস্ট) সকালে দুই জনের দাফন সম্পন্ন হয়েছে। নিহতরা হলো, শিয়ালকোল ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের কানু শেষের ছেলে আবু তাহের (৫২), বহুলী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হাফিজুর

রহমানের ছেলে আব্দুল ওহাব (৩০) ও মৃত সিকিন আলীর ছেলে আব্দুল (৩০)। শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, রাতেই তিনজনের মৃত্যু হয়েছে। তিনটি মৃত্যুই অস্বাভাবিক। তারা মাঝে মধ্যে মদ পান করতেন, তবে মদ্যপানে মৃত্যু হয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। মৃতদের মধ্যে সকালে দু’জনকে দাফন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!