প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২১, ১২:১৪ এ.এম
করোনার কাছে হার মানলেন কুবি শিক্ষার্থী!

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল হাসান। রোববার (৮ আগস্ট) সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে দুপুর ২:৩০ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবুল হাসান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের সন্তান। তিনি বেশকিছুদিন যাবৎ জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেট্রোপলিটন হাসপাতালে ২ দিন ভর্তিও ছিলেন তিনি। এরপর সেখানে চিকিৎসা নেয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। রোববার সকালে ফের শ্বাসকষ্ট শুরু হলে দুপুরের দিকে হাসাপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.