প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২১, ১২:১১ এ.এম
আমতলীতে দুটি ফার্মেসি সহ তিন দোকানে ১৮ হাজার টাকা জরিমানা।

এইচ এম কাওসার মাদবর: আমতলী থানার হাসপাতাল রোড এবং একে ইস্কুল রোড এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা। এ অভিযানে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ওষুধ এবং চিকিৎসকের জন্য দেওয়া নমুনা (স্যাম্পল) ওষুধ বিক্রি করায় তিনটি ওষুধের দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার, দুপুরে আমতলী থানার হাসপাতাল রোড এবং একে ইস্কুল রোড এলাকায় অভিযান চালানো হয় পটুয়াখালী ক্যাম্প র্যাব-৮ কোম্পানী কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এর স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়।
দুপুর ১২টার সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় ওষুধ আইন, ১৯৪০ এর ১৮ ধারার উপধারাসমূহ লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, চিকিৎসকের নমুনা (স্যাম্পল) ওষুধ এবং অনুনোমোদিত ওষুধ বিক্রি করার দায়ে মা মেডিকেল হল এর মালিক মোঃ আমিনুল ইসলাম কে ছয় হাজার টাকা, আল আমিন ফামের্সী এর মালিক মোঃ জাকির হোসেন কে নয় হাজার টাকা,মনিরা এন্টারপ্রাইজ এর মালিক আঃ মান্নানকে তিন হাজার টাকা জরিমানা করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.