
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ) সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, শ্রমিক নেতা, লিয়াকত, দবিরুল ইসলাম , সালামত আলী প্রমুখ। পীরগঞ্জ উপজেলার মোট ছয় শতাধিক ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, আলু, তেল , লবণ সহ বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান