
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। বগুড়া জেলার তিন হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে আক্রান্ত হয়ে পাঁচ এবং বাকি উপসর্গে তিনজন রয়েছেন। শনিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় ২৩৫ নমুনায় পজিটিভ হয়েছেন ৫০ জন। তাদের মধ্যে সদরে ৪৬ এবং বাকি চারজন শিবগঞ্জ, শেরপুর, কাহালু ও গাবতলীর বাসিন্দা। শনিবার (৭ আগস্ট) সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৯৫৩৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৭২৮ জন। মারা গেছেন ৬০২ জন।।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী