হোম » প্রধান সংবাদ » করোনার গণটিকাদান কেন্দ্রে জনগণের পাশে হাবিপ্রবি ছাত্রলীগ

করোনার গণটিকাদান কেন্দ্রে জনগণের পাশে হাবিপ্রবি ছাত্রলীগ

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গণটিকাদান (কোভিড-১৯ টিকা) কর্মসূচি বাস্তবায়নে টিকাদান কেন্দ্রে জনগণের পাশে দাড়িয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ। শনিবার (০৭ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন কর্ণাই দাখিল মাদ্রাসায় টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে জণগণের পাশে ছিলেন হাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন আকাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার গণটিকা (কোভিড-১৯ টিকা) প্রদান কর্মসূচী বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত নির্দেশনায় আমরা হাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা শোকাবহ আগষ্টের কালো ব্যাচ ধারণ এবং সুসংগঠিত হয়ে
সতস্ফূর্তভাবে সেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ এবং জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করি। সবাইকে এই করোনা মহামারীতে স্বাস্থ্য সচেতন ও মাস্ক ব্যবহারের বিষয়ে উৎসাহি করা হয়। সবাই দ্রুত টিকা নিন,সুস্থ থাকুন। এসময় স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের মোঃ রাব্বী শেখ, মেহেদী হাসান,নাহিদ রেজা, সাগর আহম্মেদ, সজীব, লিমন সহ আরও অনেকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!