হোম » প্রধান সংবাদ » বগুড়ার  আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় মুদি দোকনি গ্রেফতার

বগুড়ার  আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় মুদি দোকনি গ্রেফতার

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মামলায় রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া রবিউল শারীরিক প্রতিবন্ধী। শুক্রবার দুপুরে রবিউলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রবিউল সান্তাহার বাসস্ট্যান্ড এলাকার মুদি দোকানি। তিনি  উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই শিশু কন্যাকে রবিউলের দোকানে রেখে মাঠ থেকে গরু আনতে যান শিশুটির নানী। এ সুযোগে রবিউল তাকে (শিশু) ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় শিশুটির মা রবিউলের দোকানের পাশ দিয়েই যাচ্ছিলেন। তিনি মেয়ের চিৎকার শুনে দোকান থেকে তাকে (মেয়ে) উদ্ধার করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে আদমদীঘি থানায় ধর্ষণ মামলা করেন। পরে মধ্যরাতে রবিউলকে গ্রেফতার করা হয়। জানতে চাইলে আদমদীঘি থানার ওসি মো. জালাল উদ্দীন বলেন, মামলার পর পরই রবিউলকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!