
ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের কুজিশহর (কবিরাজপাড়া) গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ টাকা,চাল, ও কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সরজমিনে ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্তদের চাল কম্বল ইত্যাদি সহায়তা প্রদান করা হয়।দুপুরে রুহিয়া থানা আওয়ামী লীগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন নগদ টাকা ও চাল সহায়তা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামী লীগের
সভাপতি পার্থ সারথী সেন,সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু প্রমুখ। বিকালে রুহিয়া থানার পক্ষ থেকে চাল,ডাল,আলু, তেল ও শুকনো খাবার সহায়তা প্রদান করেন ।এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাজিয়া সুলতানা, রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় ও সঙ্গীয় পুলিশ ফোর্স । উল্লেখ্য,মঙ্গলবার রাতে অগ্নিকান্ডে ১নং রুহিয়া ইউনিয়নের কুজিশহর (কবিরাজপাড়া) গ্রামে বইজুল ইসলামের ছেলে কৃষক মাজেদুল ইসলাম, রাশিদুল ইসলাম, রবিউল ইসলাম, সাদেকুল ইসলাম বসতঘর ভস্মিভূত হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২