প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২১, ৫:৪৮ পি.এম
নাটোরে গাঁজা ও ভাং গাছসহ দুই জনকে আটক করেছে র্যাব

মোস্তাফিজুর: নাটোরে ২ কেজি ৩শ গ্রাম ওজনের গাঁজার গাছ ও ১ কেজি ওজনের ভাং গাছসহ দুই জনকে আটক করেছে র্যাব। বুধবার সকাল সাতটার দিকে নাটোর জেলার সদর থানাধীন ফুলসর মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে গাঁজা ও ভাং গাছসহ দুই আসামিকে গ্রেপ্তার করে র্যাব। আটককৃতরা হলেন, নাটোর সদর উপজেলার ফুলসর মধ্য পাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে ইউসুফ মিয়া (২৩), একই গ্রামের মজনু মিয়ার ছেলে মনির হোসেন (২৪)। র্যাব-৫, রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন ফুলসর মধ্যপাড়া গ্রামে কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরী এবং কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়, এ সময় ২ কেজি ৩শ গ্রাম ওজনের গাঁজার গাছ (আসামিদের ভাষ্যমতে যার আনুমানিক মূল্য ১১ হাজার ৫০০ টাকা) এবং ১ কেজি ওজনের ভাং এর গাছ (যার আনুমানিক মূল্য ৪০০০ টাকা)
সহ ওই দুই জন আসামীকে হাতেনাতে আটক করা হয়। র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা দীর্ঘদিন যাবত অবৈধ গাঁজার গাছ উৎপাদন ও এর গাছের লতা পাতা ও ফুল বিক্রয় করে আসছে বলে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.