
ফারুক হোসেন: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় কুজিশহর কবিরাজ পাড়ায় গতরাতে আগুনে পুরে নিঃস্ব মাজেদুলের পরিবার। ০৩ আগস্ট মঙ্গলবার আনুমানিক রাত ১১ টায় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুনে পুরা তিনটি পরিবারের মধ্যে মাজেদুল এর রান্না ঘর থেকে আগুনের উৎপত্তি বিশাল আগুন ২টি রান্না ঘর ৩টি শোবার ঘর ২ টি কারিঘর এবং ১ টি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। বিশেষ ক্ষয়ক্ষতির মধ্যে
ছিল ছোটবড় গরু ছয়টি ছাগল ছয়টি দুই লক্ষ টাকা এছাড়াও ছয় সাত মণ শুকনো মরিচ ধান চাল ও গয়না তীব্র আগুনে পুড়ে যায়। বুধবার সকালে রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবু রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথী সাধারণ সম্পাদক আবু সাঈদ চিকন বাবু সহ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল নোমান আগুনে পুড়া বাড়ী পরিদর্শন। করেন। এই সময় উপজেলা পক্ষ থেকে খাদ্য সামগ্রী দেওয়া হয় এবং আর্থিক ও ত্রাণ সহায়তার আশ্বাস দেন ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান