হোম » প্রধান সংবাদ » বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত !!

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় দোয়েল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগষ্ট) সকালে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের কালিয়ারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দোয়েল নওগাঁ জেলার মান্দা উপজেলার বাসিন্দা।
কাহালু থানার ওসি মো. আমবার হোসেন বলেন, দোয়েল মোটরসাইকেলযোগে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। তিনি কাহালুর কালিয়াপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত গামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!