প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২১, ৫:০১ পি.এম
বাসাইলে লকডাউনের ১২তম দিনে ১২ মামলায় ৩ হাজার চার টাকা জরিমানা

অর্ণব আল আমিন: টাঙ্গাইলের বাসাইলে মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কঠোর লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২টি মামলায় মোট ৩ হাজার৪০০ টাকা জরিমানা করা হয়েছে। ০৩ আগস্ট(মঙ্গল বার) সকালে বাসাইল পৌর এলাকা, বাসস্ট্যান্ড, কাচাবাজার এবং জনবহুল স্থান উপজেলা সহকারী কমিশনার( ভুমি)নাহিয়ান নূরেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় নাহিয়ান নুরেন পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের এবং অর্থদন্ড হিসাবে ৩ হাজার ৪০০টাকা আদায় করা হয়। এ সময় বাসাইল থানা পুুলিশের সহযোগিতায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের গুরুত্ব সমন্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.