প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২১, ৪:৩৯ পি.এম
হাতীবান্ধায় মাদক সেবনের সময় গ্রেফতার-৪

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক সেবনরত অবস্থায় চার মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এ সময় ৮ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে৷ এর আগে সোমবার(২ আগস্ট) দিবাগত মধ্য রাতে উপজেলার গড্ডিমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সিংগীমারী এলাকার নিয়াজ আহমেদ বাপ্পি(৩০), আতোয়ার রহমান(৪০), লাভলু হোসেন(২৮) ও উপজেলার টংভাঙ্গা এলাকার ফাহমিদুল ইসলাম সিক্ত(৩০)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্য রাতে উপজেলার গড্ডিমারী এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ৷
এ সময় ইয়াবা সেবনের সময় হাতে নাতে ওই চারজনকে আটক করে পুলিশ। এছাড়া সেখান থেকে ৮ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.