
ময়মনসিংহের,ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা মনোনয়ন প্রত্যাশি তরুণ প্রজন্মের উদীয়মান শিক্ষানুরাগি,গার্মেন্টস্ শিল্প উদ্যোগক্তা,ভালুকা উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক,রাইসুল ইসলাম রুবেল নিজ উদ্যোগে জনগনের চলাচলের দীর্ঘ দিনের অনুপযোগী কয়েকটি রাস্তা মেরামত করার উদ্যোগ গ্রহন করেন।তাই তিনি নিজে আর্থিক খরচ বহন করে শ্রমিক ও ইট-বালি ক্রয় করে
জনগণের কষ্টের লাগবে বিভিন্ন স্থানে প্রায় ২কিঃমিঃ রাস্তা সংস্কার করেন। রাইসুল ইসলাম রুবেল জানান,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিজে উন্নয়নের সহায়ক ভূমিকা পালনে আমি মানুষের কল্যানে সর্বত্রই কাজ করে যাচ্ছি।তারই ধারাবাহিকতায় মেদুয়ারীর শান্তির বাজার হতে পানিভান্ডা নতুন বাজার হয়ে পানিভান্ডা পূর্বপাড়া হয়ে মল্লিকবাড়ী যাতায়াতের রাস্তাটি নিজ উদ্যোগে মানুষের
চলাচলের অনুপযোগী রাস্তাটি সংস্কার করেছি। এছাড়াও মানবিক কাজে রাইসুল ইসলাম রুবেল অসহায় প্রতিবন্ধীর কল্যানে মায়ের শেষ সৃতি একটি হুইল চেয়ার দান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।বর্তমান করোনা ক্লান্তিলগ্নে সার্ভিক পরিস্থিতি বিবেচনা করে নিজ অর্থায়নে অসহায় মানুষকে ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন
সময়ে গরীব অসহায় মানুষকে দান ও সহযোগিতা অব্যাহত রেখেছেন।ভালুকা উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক এবং বোর্ডবাজার (গাজীপুর) গার্মেন্টস মেশিন ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন তরুণ এই ছাত্রনেতা রাইসুল ইসলাম রুবেল।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান