
আওয়াজ অনলাইনঃ গৃহকর্মীকে হত্যাচেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা একাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন। তাকে রিমান্ডে নেয়ার আবেদন যেমন নামঞ্জুর হয়েছে তেমনি জামিন আবেদনও নাকচ হয়েছে।
গৃহকর্মী হাজেরা বেগমকে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা একাকে রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাসায় অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবা বড়ি, গাঁজা ও মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় পৃথক দুটি মামলা হয়।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গৃহকর্মীকে হত্যাচেষ্টার মামলায় একাকে তিন দিন এবং মাদক মামলায় তিন দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে একাকে রিমান্ডে নেয়ার স্বপক্ষে যুক্তি তুলে ধরেন সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু ও তাপস কুমার পাল। অপর দিকে একার আইনজীবী জামিনের আবেদন করেন।
আদালত দুই পক্ষের বক্তব্য শুনে একাকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা