
বাবুল আহমেদ: মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বার্ষিকী এবং শোকের মাস উপলক্ষে করোনা মহামারী লকডাউন চলাকালীন কর্মহীন হয়ে পড়া দারিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে । গতকাল ১ আগষ্ট রোজ রোববার বেলা ১২ টায় সেলিমা আহমাদ মেরী এমপি'র নিজস্ব অর্থায়নে তিতাস উপজেলায় তাঁহার রাজনৈতিক কার্যালয় ফুঁলচান ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে
সেলিমা আহমাদ মেরী এমপি ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন.... উক্ত ত্রাণ বিতরণকালে নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ,নারান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ ,
ঊপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ,কার্যকরী সদস্য সাংবাদিক বাবুল আহমেদ, গাজী সিরাজুল ইসলাম,সাবেক যুবলীগের যুগ্ন আহ্বায়ক করিম মূন্সী, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল সরকার,সাধারন সম্পাদক আবুল খায়ের, নারান্দিয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি আরিফুরজমান খোকা, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, মজিদপুর ইউনিয়ন
আওয়ামীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ,কড়িকান্দি ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, কুমিল্লা উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই আলম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাফুজ শিকদার যগ্ন সাধারন সম্পাদক আতিকুর রহমান, আল আমিন ভুঁইয়া,উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক হারুনুর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মজনু সরকার,উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি
কমিটির আহ্বায়ক হাজী শাহ আলম সরকার, তাঁতী লীগের আহবায়ক রেজাউল ইসলাম মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক রিপন মুন্সি, নবগঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার ও সাধারন সম্পাদক খাইরুল খন্দকার রুবেল প্রমূখ। পরিশেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মুজিবুর রহমান ও যুগ্ন সাধারন সম্পাদক হাজী নাসির উদ্দিন বলেন, সেলিমা আহমাদ মেরী এমপি'র পরামর্শক্রমে তিতাসে জাতীয় শোক দিবস উদযাপন করা হবে ।