
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ১ আগষ্ট রবিবার বিকাল ৫টায় কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজারে মাস্ক বিতরণ করা হয়। করোনা মহামারী থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির অন্যতম সদস্য ফজলে হুদা আকন্দ বাবুলের সার্বিক সহযোগিতায় উপজেলা ছাত্রদলের
আহবায়ক রবিউল ইসলাম রবি এর সার্বিক তত্ত¡াবধানে এলাকার সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন কোলা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম রাব্বানী মুকুল, ছাত্রদলের সাবেক জিএস রেজাউন নবী স্যান্ডো, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নান্নু রহমান, মেহেদী মাছুদ, সাগর, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক, সম্পাদক নুর ইসলাম, হাসান আলী, হাসু, আ: ছালাম প্রমূখ।