প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২১, ৬:০০ পি.এম
বগুড়ার মাটিডালীতে বাসের চাকায় পিষ্ট হয়েএক গার্মেন্টস কর্মী নিহত

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া - রংপুর মহাসড়কের মাটিডালী বিমান মোড়ে মহাসড়ক পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে আবু হাসান(২২) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে শহরের মাটিডালী বিমান মোড়ে এ দূর্ঘটনা ঘটে। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাসিন্দা ও ঢাকা মওলানা ফ্যাশান লিমিটেড নামের একটি কোম্পানিতে সেলাই মেশিন অপারেটর
হিসেবে কাজ করতেন। পুলিশ ডলফিন এন্টারপ্রাইজ ( ঢাকা মেট্রো ব- ১৪-১৬২০) বাসটি আটক করে তবে চালক ও হেলপার পালিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি। তিনি জানান, মাটিডালী মোড় হয়ে ডলফিন নামের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এমন সময় আবু হাসান নামের এক যুবক রাস্তা পারাপারের সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক মর্গে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.