প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২১, ৫:৫৫ পি.এম
প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অবিনাশী চেতনা ও আদর্শ চির ভাস্মর-চির প্রবাহমান থাকবে: হাবিপ্রবি ভিসি

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট। এই মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের নৃশংস-বর্বরতম হত্যাকাণ্ডের ঘটনা। ১৯৭৫ সালের এই মাসে স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন।
কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচী শুরু করা হয়। সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিআইপি কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের উপস্থিতে কালো ব্যাজ ধারন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারসহ জাতীয় দিবস উদযাপন/ পালন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও শোকের মাসের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডিজিটাল কালো ব্যাজ প্রদর্শন, বিশ্ববিদ্যালয়ের গুরুপ্তপূর্ণ স্থাপনা সমূহে সরকারী নির্দেশনা মোতাবেক ব্যানার স্থাপন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মাননীয় উপাচার্য কর্তৃক শোক বার্তা প্রকাশ করা হয়। মাসব্যাপী কর্মসূচীর মধ্যে আরও আছে বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা শীর্ষক লেখা আহবান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে অনলাইনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,
বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুপ্তের উপর লেখা আহবান, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পটভূমি তৈরিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক ভূমিকা শীর্ষক অনলাইন কুইজ, শোক দিবস উপলক্ষে ওয়েবনিয়ার, জাতির পিতা বঙ্গবন্ধু শীর্ষক ডিজিটাল আলোকচিত্র প্রদর্শনী, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব শীর্ষক লেখা আহবান, রক্তদান কর্মসূচী, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। সকল কর্মসূচী কঠোর স্বাস্থ্যবিধি মেনে পালিত হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.