
আওয়াজ অনলাইনঃ ৫ আগস্টের পর দোকানপাট খুলে দেওয়ার দাবি দোকান মালিক সমিতির, ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২৭০ দিন দোকানপাট বন্ধ ছিল। দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন বলেন, আর সব মিলিয়ে গত দেড় বছরে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে ২৭ লাখ কোটি টাকা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্যানুসারে, বাংলাদেশে ৫৫ লাখ ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ী আছেন। এ খাতে কর্মচারী আছেন দুই কোটির বেশি। এই পরিস্থিতিতে তাঁরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি এই খাতসংশ্লিষ্ট অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
৫ আগস্টের পর দোকান খোলার সঙ্গে মালিক সমিতি চার দফা দাবি পেশ করে। এর মধ্যে আছে দেশজুড়ে টিকা প্রদানের ব্যবস্থা করা, মাস্ক পরিধান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ প্রণোদনা দেওয়া। করোনা সংক্রমণ রোধে ১ জুলাই থেকে দুই সপ্তাহের জন্য ঢাকাসহ সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। মাঝে ঈদের সময় সাত দিন বাদ দিয়ে আবার ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। তবে ১ আগস্ট থেকে কারখানা খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী