
বাবুল আহমে, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা অধ্যাপক আলী আশরাক এমপি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল ৩ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । অধ্যাপক আলী আশরাফের ছেলে মুনকিম আশরাফ টিটু তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন । বীর মুক্তিযাদ্ধা অধ্যাপক আলী আশরাফ এমপির মৃত্যুতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শোক ও দু:খ প্রকাশ করে বলেন জাতি আজকে একজন অত্যন্ত গুনী দেশপ্রেমিককে হারালো।কুমিল্লা-২(হোমনা-তিতাস) এর মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী তাঁহার ফেসবুক পেইজে শোক বার্তা প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরবিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন কপেন । মৃ্ত্যকালে তাঁহার বয়স হয়েছিল ৭৩ বছর ।
জানা যায়, ১০ জুলাই পিত্তথলির পাথর অপসারণের জন্য তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন । বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা শেষে ডায়বেটিস,উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা জটিলতা ধরা পড়ে এরপর অবস্থার অবনতি হলে তাঁকে ১৩ জুলাই আইসিউতে নেওয়ার পর নিউমোনিয়া দেখা দেয় এবং অবস্থা আরোও সংকটাপন্ন হলে ২৩ জুলাই থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায় ।
তাঁহার রাজনৈতিক বর্নাঢ্য জীবন বিশ্লেষন করলে দেখা যায় তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ । ১৯৯৩ সালে কুমিল্লা উত্তর ও দক্ষিন নামে দুটি সাংগঠনিক জেলা ঘোষনা করা হলে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন । এরপর তিনি কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন ।
১৯৪৭ সালে কুমিল্লা চান্দিনার গল্লাই মুন্সী বাড়ীতে তিনি জন্ম গ্রহন করেন । তিনি জাতীয় সংসদ নির্বাচনে দশ বার অংশ গ্রহন করেন তার মধ্যে দুইবার স্বতন্ত্র প্রার্থী হয়ে একবার জয় লাভ করেন এবং বাংলাদেশ আওয়ামীলীগ থেকে আটবার মনোনয়ন পেয়ে ৪ বার নির্বাচিত হন । ২০০০ সালে তিনি কিছুদিনের জন্য মহান জাতীয় সংসদের ডিপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছিলেন । তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । অভিজ্ঞ এই পার্লামেন্টারিয়ানের মৃত্যুতে কুমিল্লায় শোকের ছায়া নেমে আসে । আগামীকাল তাঁহার দেশে বাড়ী চান্দিনার গল্লাইয়ে জানা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে ।

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো