প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২১, ৮:৪৫ পি.এম
ভৈরবে পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পৌর শহরের একটি গুদামে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় গুদাম ঘরে প্রবেশ করে পাঁচ হাজার পিস ইয়াবা, দুই কেজি ৭শ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন ও শহর ফাঁড়ি ইনচার্জ মো. শ্যামল মিয়ার নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু সরণীর কাউন্সিলর দ্বীন ইসলাম মিয়ার ট্রান্সপোর্টের পিছনের কয়েল কারখানা সংলগ্ন একটি গুদাম ঘরে অভিযান চালায় পুলিশ। এ অভিযানে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এসময় পাঁচ হাজার পিস ইয়াবা, দুই কেজি ৭শ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। গুদাম ঘরটির ভাড়াটিয়া মোঃ রতন মিয়া। রতন মিয়া ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার আলাল উদ্দিন মিয়ার ছেলে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের কাছে তথ্য ছিল এই এলাকায় একটি চক্র নিয়মিত মাদক সেবন ও বিক্রি করে আসছে। রতন মিয়া নামের এক বাড়াটিয়ার ঘর থেকে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। রতন মিয়া ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার আলাল উদ্দিন মিয়ার ছেলে। এ বিষয়ে ভৈরব থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.