
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া এলাকার মহাসড়ক সংলগ্ন ডোবায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ওই বৃদ্ধার নাম বির্জিনিয়া কস্তা। সে উপজেলার মাঝগাঁও বাহিমালী পূর্বপাড়া এলাকার মৃত বায়েন জোসেফের স্ত্রী। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু