হোম » প্রধান সংবাদ » বদলগাছীতে ছাত্রদলের ১০ হাজার মাস্ক বিতরণ

বদলগাছীতে ছাত্রদলের ১০ হাজার মাস্ক বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে দশ হাজার মাস্ক বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় ২৯ জুলাই সকাল ১০ টায় ছাত্রদলের নেতাকর্মীদের হাতে মাস্ক তুলে দেন উপজেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক এস.এম জাকিতুল্ল্যাহ, বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ। এসময় উপজেলা বিএনপির আহবায়ক ও

 

আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, করোনা মহামারীর হাত থেকে রক্ষা পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির অন্যতম সদস্য ফজলে হুদা আকন্দ বাবুলের সার্বিক সহযোগিতায় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মাধ্যমে উপজেলার ৮ ইউনিয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকার সাধারণ মানুষের মাঝে এই দশ হাজার মাস্ক বিতরণ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!