
ইউনুছ রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎ স্পর্শে লুৎফর রহমান (৩০) নামের এক ব্যক্তির মর্মান্কি ভাবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা ১১ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ইছাকুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। পরিবার সুত্রে জানা গেছে লুুৎফর রহমান ফ্যানের তার বিদ্যুতের সুইজের সাথে সংযোগ দিচ্ছিল। এসময় ওই বিদ্যুৎ লাইনে তার হাতের ছোয়া লাগলে সে আটকে যায়। পরে তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। ঘটনার সময় ওই বাড়িতে অনুষ্ঠান চলছিল। রৌমারী সদর ইউপি সদস্য লাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান