হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

উল্লাপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার (২৮ জুলাই) রাত ৮ টার দিকে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া খাঁনপ্লাজার প^ার্শবর্তী বিল্ডিং এর ৫ম তলায় তানিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। সেই রাতেই উল্লাপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠিয়েছে।

তানিয়ার স্বামী হেলালের দাবী তার স্ত্রী তানিয়া ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে । অপরদিকে তানিয়ার পরিবারের দাবী এটা পরিকল্পিত হত্যাকান্ড। তানিয়া শাহজাদপর উপজেলার পুকুরপাড় গ্রামের তায়জুল হকের কন্যা। অভিযোগ উঠেছে স্বামী হেলাল উদ্দিনের দ্বিতীয় স্ত্রী তানিয়া খাতুন কে নিয়ে শ্যামলীপাড়া ভাড়া বাসায় থেকে প্রতিনিয়ত শারীরিক নির্যাতন করতো। এ ঘটনার পর থেকে স্বামী হেলাল উদ্দিন পলাতক রয়েছে। উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান পুলিশ লাশ উদ্ধার করেছে এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!