প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২১, ৩:২৬ পি.এম
সিরাজগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮জন জুয়ারি আটক

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন জুয়ারিকে আটক করেছে কামারখন্দ থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার নান্দিনামধু এলাকায় জুয়া খেলার সময় ৮জন জুয়ারিকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, হাসান মন্ডল, শাশীম প্রামাণিক, ফিরুজুল ইসলাম, রফিক, সুজন সরকার, আতাউর রহমান হিরন,আবু সিদ্দিক, মাসুদ এরা সবাই উপজেলার নান্দিনামধু এলাকার বাসিন্দা।
এসময়ে তাদের কাছ থেকে নগদ ৩৪,৮০০ শত টাকা, চার বান্ডিল তাস ও দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে কামারখন্দ থানার উপপরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম। কামারখন্দ থানার অফিসার ইনচার্জ কে,এম রাকিবুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন জুয়ারিকে আটক করে বুধবার সকাল ১০ টায় সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.