হোম » প্রধান সংবাদ » নাটোরের নলডাঙ্গায় নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন

নাটোরের নলডাঙ্গায় নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নলডাঙ্গায় ৫০শয্যা বিশিষ্ট এ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের উদ্বোধন করেন নাটোর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স চত্বরে জেলা প্রশাসক শামীম আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মাহবুব হোসেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ।
নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ বাস্তবায়নকারী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী মীর মোহম্মদ আব্দুল হান্নান জানান, তিন একর জমির ওপর ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণ কাজে ব্যয় হয়েছে ২৬ কোটি ৮৭ লক্ষ ৮৭ হাজার ২২২ টাকা। আগামীকাল বুধবার থেকে ৫০ শয্যার নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে চিকিৎসা সেবার কার্যক্রম শুরু করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!