হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমনিরহাটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মাসুদ রানা রাশেদ: মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ  সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. সরিফুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!