
রবিউল হাসান লায়ন: কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার কর্মসূচির অংশ হিসেবে শহরে মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের সকাল বাজারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় সকাল বাজারের ক্রেতা-বিক্রেতা, বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে দুই সহশতাধিক মাস্ক বিতরণ এবং জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। এসময় উপস্থিত ছিলেন
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কর্মরত সাংবাদিকবৃন্দ। মাস্ক বিতরণের সময় সাংবাদিকরা নেতারা জানান,
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকার আহবান জানান তারা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান