
উল্লাপাড়া প্রতিনিধিঃ প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে বাঁচতে এবং পরিবেশে ভারসাম্য রক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাপালিশ গাছের চারা রোপন শুরু হয়েছে। পাশাপাশি চাপালিশ গাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
রোববার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পূর্নিমাগাতী ইউনিয়নে চেয়ারম্যান আলামিন সরকারের নিজস্ব অর্থায়নে ৫০০ চাপালিশ গাছের চারা রোপন ও বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বসাক, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মমিন ভূইয়া স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান আলামিন সরকার বলেন,চলতি বছরে সিরাজগঞ্জ জেলায় বজ্রপাতে প্রায় ৩৭ জনে প্রানহানীর ঘটনা ঘটে। এতে উল্লাপাড়া উপজেলায় শিশু সহ ৬ জনের মৃত্যু হয়। আর বজ্রপাত থেকে জনগনকে রক্ষা করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছ। আমার বন্ধু পলাশের সহযোগিতা ৫ শত পিছ চাপালিশ চারা সংগ্রহ করে রোপন করা শুরু করেছি। তিনি আরো বলেন,বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি নিজেরা সচেতন হতে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।