
মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি): মানুষ মানুষের জন্য। সমাজে এখনও মানবতার অনেক ফেরিওয়ালা আছেন। মানবতার ফেরিওয়ালা গুলো মানবতার মাধ্যমে মানুষের পাশে দাড়িয়ে যাচ্ছেন, মানব সেবার উদ্দেশ্যে।
আমেরিকায় অবস্থিত বহুল আলোচিত ও সুপরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন “ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ”। নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সিংবাহুড়ায় অস্থায়ী কার্যালয় রয়েছে।
যার কথা বলছিলাম সিংবাহুড়া গ্রামের কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠন “ইউএস চ্যারিটি ফর বাংলাদেশের” চেয়ারম্যান পরান চৌধুরীর কথা। যিনি গত কয়েক বছর ধরে নোয়াখালী, লক্ষিপুর সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলার ত্রান-সাহায্য বিতরণ করেছেন।
বিশেষ করে গত বছর করোনা মহামারির শুরুতে প্রায় নিজ উপজেলা নোয়াখালী জেলার চাটখিলে প্রায় ১২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।
ইউএস চ্যারিটি ফর বাংলাদেশ এর চেয়ারম্যান পরান চৌধুরী বলেন, আমার আপনার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সহযোগিতায় বেচে যেতে পারে অনেক পরিবার, তাই তিনি সমাজের যার যার অবস্থান থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো আহবান জানান।
ইতিমধ্যে তিনি ঘোষনা দিয়েছেন, নিম্নলিখিত নাম্বারে খাদ্য সামগ্রী, ঔষধ সেবা বা যে কোন ধরনের সহযোগিতা পৌচে যাবে আপনার দরজায়। প্রয়োজনে তার নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। পরিচয় গোপন রেখে, পৌচে যাবে আপনার কাংখিত সহযোগিতা। যোগাযোগের নাম্বার ০১৭১৯৫৬০৬৫৮/ ০১৭৪৯৪৭৫৮৫১।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২