প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২১, ১২:৩১ এ.এম
ভৈরবে পেটের ভিতরে অভিনব কৌশলে পাচারকালে ৮শ পিস ইয়াবাসহ ২জন গ্রেফতার

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে পেটের ভিতরে করে অভিনব কৌশলে মাদক বহন করে পাচারকালে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ডিবি পুলিশ। পুলিথিনের ভিতরে মোড়িয়ে আটটি প্যাকেটে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট এক মাদক ব্যবসায়ীর পেটের ভিতর ছিল । পরে পেট এক্সরে করলে ঘটনাটি ধরা পড়ে। তারপর মলদ্বার দিয়ে ইয়াবা
বের করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ব্রাক্ষণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের আঃ গফুরের ছেলে মোহাম্মদ আলী (৫৫) ও কিশোরগঞ্জ সদর উপজেলার সদর এলাকার নিজাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৮)। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যার পর ভৈরব শহরের বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায়। ডিবি পুলিশ দুইজনকেই গ্রেফতার করে।
এবিষয়ে রবিবার রাত ১১ টায় ডিবি পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা করে। আজ সোমবার সকালে দুজনকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করেছে ভৈরব থানা পুলিশ। কিশোরগঞ্জ ডিবি পুলিশের উপ- পরিদর্শক ওসমান গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যার পর দুজনকে ভৈরব শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে আটক করি। জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের কথা অস্বীকার করে। পরে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে স্থানীয় ক্লিনিকে নিয়ে তার পেট এক্সে
করলে ঘটনাটি ধরা পড়ে। তারপর মলদ্বার দিয়ে আটটি প্যাকেট বের করা হয়। এসব প্যাকেটে ৮০০ পিচ ইয়াবা ছিল। অভিনব কৌশলে সে প্যাকেটগুলি গিলে পেটে লুকিয়ে বহন করছিল। তার সাথে ছিল সহযোগী সাইফুল। দুজনই মাদক ব্যবসার সাথে জড়িত বলে তিনি জানান। এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শাহিন জানান, ট্রানজিট শহর ভৈরবে মাদক ব্যবসায়ীরা ভিন্ন ভিন্ন কৌশলে মাদক বহন করে ব্যবসা করে। ঘটনায় থানায় মামলা করেছে ডিবি পুলিশ। মামলাটি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.