
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত বলেন প্রিয় ধুনট উপজেলা বাসী আসুন আমরা সকলে সরকারি নিদের্শনা ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল আযহা উদযাপন করি। আমাদের সকলকে নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে তবেই এ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ( কোভিড-১৯) প্রতিরোধ করতে
পারব। তাই আসুন আমরা ঘরের বাহিরে বের না হয়ে একটু কষ্ট হলেও তা মেনে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষনা করি। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘর থেকে বাহির হতে মাস্ক পরি এবং ঈদগাহে নয় মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মানে নামাজ আদায় করি। তিনি আরো বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি সেই কামনা করছি। সবাইকে জানাই পবিত্র ঈদ উল আযহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু