প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২১, ১১:৩০ পি.এম
প্রধানমন্ত্রীর নামে পশু কোরবানি দিলেন প্রতিবন্ধী মোজাম্মেল হক আকন্দ

মিজানুর রহমানঃ প্রতিবছরের ন্যায় এবারো ঈদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নামে পশু কোরবানী দিবেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তিস্তাপাড়ের বাসিন্দা চক্ষু প্রতিবন্ধী মোজাম্মেল হক আকন্দ (৬৫)। সরজমিনে এলাকাবাসীর সুত্রে জানাগেছে, উপজেলার তিস্তা নদী কবলীত গড্ডিমারী ইউনিয়নের মৃত.কেরামত আলী আকন্দর ছেলে মোজাম্মেল হক আকন্দ তিস্তা নদীর গ্রাসে জায়গাজমি হারিয়ে চার সন্তানের লেখাপড়ার খরচ সহ পরিবারের ৬ সদস্যর ভরনপোষন নিয়ে দু:চিন্তায় পড়েন।
ইত্যেমধ্যে ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রীর নিজ ত্রান তহবিল থেকে ২০ হাজার টাকা সাহায্য পান। সেই টাকা দিয়ে ছাগল কিনে লালন পালন করতে থাকেন এবং বিপদের সময় সাহায্য পাওয়ার কারনে নিয়ত করেন প্রতি বছর জিলহজ্ব মাসে বঙ্গবন্ধু’র কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নামে একটি করে পশু কোরবানী দিবেন।সোমবার(১৯ জুলাই) একান্ত সাক্ষাৎকার প্রতিবন্ধী
মোজাম্মেল হক আকন্দ বলেন, তিস্তা নদীর গ্রাসে সব কিছু হারিয়ে দু:চিন্তায় ছিলাম। নিরুপায় হয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সাহায্যর আবেদন করি। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি এর সহযোগিতায় ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রীর নিজ ত্রান তহবিল থেকে ২০ হাজার টাকা সাহায্য পাই। সেই টাকা দিয়ে ছাগল কিনে লালন পালন করতে থাকি এবং বিপদের সময় সাহায্য
পেয়ে উপকৃত হওয়ার কারনে নিয়ত করি প্রতি বছর জিলহজ্ব মাসে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নামে গৃহপালিত একটি পশু (ছাগল) কোরবানী দিবো। ২০১৭ সাল থেকে দিয়ে আসছি এবং যতদিন বেঁচে থাকবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নামে পশু কোরবানী দিবো। আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতি করি, আমার এক চক্ষু অন্ধ আর চক্ষু দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর সাথে জীবনে একবার স্বাক্ষাত করতে চাই।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.