
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পঞ্চক্রোশী ইউনিয়নের ২ হাজার ৬২২ টি দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ চাল বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রবিউল করিম, পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবলু ও সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান ছুটু, ইউপি সদস্য হামিদুল ইসলাম, এমজি আর পাশান, মোহাম্মদ আলী প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান